Header Ads Widget

অন্তিমকালের কালে ও কি হয় না জানি

 

অন্তিমকালের কালে ও কি হয় না জানি – লালন ফকির


অন্তিমকালের কালে ও কি হয় না জানি ।
কী মায়াঘোরে কাটালি হারে দিনমণি ।।

এনেছিলে বসে খেলে
উপার্জন কই কী করিলে
নিকাশের বেলা, খাটবে না ভোলা
আউলো বাণী ।।

জেনেশুনে সোনা ফেলে
মন মজালে রাং পিতলে
এ লাজের কথা, বলবো কোথা
মন এখনি ।।

ঠকে গেলাম কাজে কাজে
ঘিরিল ঊনপঞ্চাশে
লালন বলে মন, কী হবে এখন
বল রে শুনি ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ