Header Ads Widget

আইন সত্য মানুষ বর্ত্ত কর এই বেলা

 

আইন সত্য মানুষ বর্ত্ত কর এই বেলা – লালন ফকির


আইন সত্য মানুষ বর্ত্ত কর এই বেলা ।
ক্রমে ক্রমে হৃদ্-কমলে খেলবে নূরের খেলা ।।

যে নাম ধরে চলেছ ভবে
সেই নামেতে যেতে হবে
একে শূন্য দশ হইবে
নয় দশে নব্বই মিলা ।।

নব্বই-এ চার শূন্য দিলে
নব্বই হাজার কয় দলিলে
সব শুন্য মুছে ফেলিলে
শুধু যে নয়ের খেলা ।।

নয় হতে আট বাদ দিলে
এক থাকে তার শেষ কালে
লালন বলে বোঝ সকলে
সেইটি স্বরূপ রূপের ভেলা ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ