সকাল সকাল দেখো দিন ভালোযাবে
Lyrics - DJ Bapon
গান - হাসি
কারো মুখে আছে টফি
কারো মুখে চকোলেট
কারো মুখ খোলা আছে
কারো মুখ বন্ধ
কেউ ঠোঁট কাটা বদনাম
কারো মুখে উপদেশ
কারো মুখে বিরক্তি
কারো মুখে একবুক ঘেন্না
কারো মুখে ফুলঝুরি
কারো মুখে ক্লান্তি
কারো মুখে অদ্ভুত জেল্লা
কখনো দুঃখ বা কখনো আনন্দ
ঘুরে ফিরে মুখে ভেসে আসবে
তবে কান্নাটা মুছে নিয়ে
মুখে হাসি মেখে নিলে
সবাই তোমায় ভালবাসবে
হাসিটাকে মেখে নাও মেখে নাও মুখে
হাসিটাকে মেখে নাও মেখে নাও মুখে
কারো মুখ উত্তরে
কারো মুখ দক্ষিনে
কারো পশ্চিমে কারো পূর্বে
কিছু লোক থাকে যার
মুখ দেখলেই পরে
হুট করে মুড জায় বিগড়ে
কারো মুখে ঝাল বেশি
কারো মুখে মিছরি
কথা দিয়ে মধু বয় টপ টপ
কারো মুখে বাতেলা
থামতে সে জানে না
মুখ খুল্লেই শুধু মারে ঢপ
তোমার বেপার তুমি
চন্দন বাটা নাকি
মুলতানি মাটি মুখে মাখবে
জেনো কান্নাটা মুছে নিয়ে
মুখে হাসি মেখে নিলে
সবাই তোমায় ভালো বাসবে
হাসিটাকে মেখে নাও মেখে নাও মুখে
হাসিটাকে মেখে নাও মেখে নাও মুখে
তুমি মুখে হাসি মেখে নিলে মনে হয়
স্বর্গটা এলো এই পৃথিবীতে নেমে
তুমি মুখে হাসি মেখে নিলে মনে হয়
সময়ের কাঁটাগুলো গেল বুঝি থেমে
তুমি মুখে হাসি মেখে নিলে মনে হয়
ভালবাসা ঢেলে দেই কবিতায়
তুমি মুখে হাসি মেখে নিলে মনে হয়
পেয়ে গেছি সব আর কিছু হারাবার নেই ভয়
মেখে নাও মেখে নাও
মেখে নাও মেখে নাও নাও মুখে
হাসিটাকে মেখে নাও মেখে নাও মুখে
হাসিটাকে মেখে নাও মেখে নাও মুখে
0 মন্তব্যসমূহ