কত রাগিণীর ভুল ভাঙাতে | Lyrics
কত রাগিণীর ভুল ভাঙাতে
Kato Raginir Bhul Bhangate (1960)
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর ও শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়
বাঁশি ভরে গেছে আঘাতে
প্রজাপতি পেল যে ব্যথা
কাঁটাবনে ফুল জাগাতে]-২
তবু সুখ,তাতেই ভরেছে মোর বুক।
[দীপের গরব বাড়িয়ে
কত শিখা গেছে হারিয়ে]-২
কত মেঘ ঝরে গেছে গো
আকাশে নীল আভা লাগাতে
তবু সুখ,তাতেই ভরেছে মোর বুক।
[তুফান তোমার সাগরে
তবু মোর হিয়া ডুব দিলো যে
তোমার মনের অতলে
ঝিনুকে মুকুতা ছিল যে]-২
[হয়তবা ফেরা হবে না
কূলের ঠিকানা রবে না]-২
আলেয়া জেনেও যাবো গো
সে আলোর জয় জানাতে
তবু সুখ,তাতেই ভরেছে মোর বুক
কত রাগিণীর ভুল ভাঙাতে
বাঁশি ভরে গেছে আঘাতে
প্রজাপতি পেল যে ব্যথা
কাঁটাবনে ফুল জাগাতে
তবু সুখ,তাতেই ভরেছে মোর বুক।
0 মন্তব্যসমূহ