Header Ads Widget

গুরু না ভজি মুই সন্ধ্যা সকালে | Lyrics

 Guru Na Bhoji Mui |Lyrics

গুরু না ভজি মুই সন্ধ্যা সকালে | Lyrics

কথা: পরিতোষ রায়

সঙ্গীত: চন্দ্রকান্ত নন্দী

কন্ঠ: গোষ্ঠ গোপাল দাস

গুরু না ভজি মুই সন্ধ্যা সকালে

মন প্রাণ দিয়ারে

গুরু না ভজি মুই সন্ধ্যা সকালে

মন প্রাণ দিয়ারে
ফুরাইয়া গেল মোর সাধের এই জনম
ফুরাইয়া গেল মোর সাধের এই জনম
আপন কর্ম দোষেরে
প্রাণের বান্ধবরে,দাও দেখা দয়া করে
প্রাণের বান্ধবরে,দাও দেখা দয়া করে
আসিতে হবে মোর বারে বারে,
এই না ভবের মাঝারে
আসিতে হবে মোর বারে বারে,
এই না ভবের মাঝারে

আর না হবে মোর মানব জনম
আর না হবে মোর মানব জনম
পাষাণে ভাঙ্গিলে মাথারে
প্রাণের বান্ধবরে,দাও দেখা দয়া করে
প্রাণের বান্ধবরে,দাও দেখা দয়া করে
যাহার লাগিয়া খাটিয়া মরিণু
সেতো ভুলিয়া যাবে রে
যাহার লাগিয়া খাটিয়া মরিণু
সেতো ভুলিয়া যাবে রে
প্রাণ পাখি মোর পলকে উড়িবে
প্রাণ পাখি মোর পলকে উড়িবে
ছাড়িয়া সকল মায়ারে
প্রাণের বান্ধবরে,দাও দেখা দয়া করে
প্রাণের বান্ধবরে,দাও দেখা দয়া করে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ