Header Ads Widget

বিদায় বেলা রেখে যাই শুধু | lyricslovers

 বিদায় বেলা রেখে যাই শুধু

Biday Bela Rekhe Jai Shudhu
কথা: অমূল্য সরকার
কণ্ঠ: প্রদীপ বাগচী
বিদায় বেলা রেখে যাই শুধু,
ব্যথা ভরা আঁখিজল গো শুধু,
ব্যথা ভরা আঁখিজল।।
জানিনা জীবনে কবে হবে দেখা
কে মুছাবে আঁখিজল গো শুধু
ব্যথা ভরা আঁখিজল।
শিশুকালে আমার মরল মাতা
পিতা গেল ছেড়ে
এ জীবনে সকল আশা
সবি কি হবে রে নিস্ফল গো শুধু
ব্যথা ভরা আঁখিজল।
আশিস কর প্রভু গো মরে
চলেছি আঁধার পথে।
এ কালে যদি না পাই দেখা
পরকালে যেন পাই-
ও প্রভু পরকালে যেন পাই।
বিদায় বেলা রেখে যাই শুধু
ব্যথা ভরা আঁখিজল গো শুধু
ব্যথা ভরা আঁখিজল
ব্যথা ভরা আঁখিজল
ব্যথা ভরা আঁখিজল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ