ও রাধে লিরিক্স :
ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে
রাধে তোমায় বারে বারে করছি যে মানা
রাধে তোমায় বারে বারে করছি যে মানা
যমুনাতে জল আনিতে একলা যেও না
ও রাধে ও রাধে, ও রাধে ও রাধে
কৃষ্ণে ভালোবেসে তোমার হল যে বদনাম
কৃষ্ণে ভালোবেসে তোমার হল যে বদনাম
ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম,
ও রাধে ও রাধে, ও রাধে ও রাধে
যার বাঁশিতে যমুনার জল, উজান বয়ে যায়,
যার বাঁশিতে যমুনার জল, উজান বয়ে যায়,
ডাকলে বাঁশি রাধা রাধা, ঘরে থাকা দায়,
ও রাধে ও রাধে, ও রাধে ও রাধে
কালার বাঁশি তোমার হাসি, কাইড়া ফেরে হায়,
কালার বাঁশি তোমার হাসি, কাইড়া ফেরে হায়,
আনমনা মন উতলা হয়, গেলে যমুনায়
ও রাধে ও রাধে, ও রাধে ও রাধে
ইচ্ছে কোরে কাঁদিয়ে তোমায়, করে যে ছারখার
ইচ্ছে কোরে কাঁদিয়ে তোমায়, করে যে ছারখার
তোমার মত কে বলে আর কৃষ্ণ আমার
ও রাধে ও রাধে, ও রাধে ও রাধে
কৃষ্ণ ধনে ধনী তুমি, তিনি তোমার প্রান
কৃষ্ণ ধনে ধনী তুমি, তিনি তোমার প্রান,
তাইতো নগর বাঁশি গায় তোমার জয়গান
ও রাধে ও রাধে, ও রাধে ও রাধে
তোমার পথের পথিক পদ্মা, জয়দেব মীরাবাঈ
তোমার পথের পথিক পদ্মা, জয়দেব মীরাবাঈ,
রজকিনী চন্ডীদাস আর গৌরাঙ্গ গোঁসাই
ও রাধে ও রাধে, ও রাধে ও রাধে
রাধার মত কৃষ্ণ ধনে, ধনী যদি হও
রাধার মত কৃষ্ণ ধনে, ধনী যদি হও
জনম তোমার হবে ধন্য, কৃষ্ণেন্দু তাই কয়
ও রাধে ও রাধে, ও রাধে ও রাধে।
রাধে রাধে বলো রাধে রাধে
রাধে রাধে রাধে বলো রাধে রাধে রাধে
রাধে রাধে রাধে বলো রাধে রাধে রাধে।।
0 মন্তব্যসমূহ