পৌষের কাছাকছি রোদ মাখা সেই দিন | Lyrics
কথা : পুলক বন্দ্যোপাধ্যায়
সুর : প্রভাস দে
শিল্পী : মান্না দে
পৌষের কাছাকছি রোদ মাখা সেই দিন
ফিরে আর আসবে কি কখনো?
খুশী আর লজ্জার মাঝামাঝি সেই হাসি
তুমি আর হাসবে কি কখনো?
কাব্য কি কথা সে
ভাববো কি বিলাসে
মায়া জাল খুলবো কি তখনো?
দু একটি পাখিদের সে কাকলী
শুনবো কি তখনো?
সে বাতাস বাঁশী কিগো বাজাবে
সে আবেশ মনে মনে সাজাবে
বোঝা আর না বোঝার কাছাকছি কোন গান
ভালো আর বাসবে কি কখনো?
0 মন্তব্যসমূহ