আর জনমে জবা হবো
আর জনমে জবা হবো
এই মিনতি শ্যামা,
চরন পাবো, ধন্য হবো
আর আমি কাঁদবো না মা গো
আর আমি কাঁদবো না।
আর জনমে জবা হবো
এই মিনতি শ্যামা।
কত না ফুল নেয় গো জনম,
ফুলেরি ওই বাগিচায়,
মায়ের চরন পায় গো জবা
শুধুই মায়ের ইচ্ছায়।
তাই জাগে সাধ জবা হবো,
তাই জাগে সাধ জবা হবো
আর কিছু চা'বোনা,
আর আমি কাঁদবো না মাগো
আর আমি কাঁদবো না।
আর জনমে জবা হবো
এই মিনতি শ্যামা।
মানুষ হয়ে জন্ম নিয়ে
কি লাভ হলো বলো আমার,
তাইতো আমি নিলাম স্মরন
বনের রাঙা জবা।
তোমার চরন পেলে মা গো,
তোমার চরন পেলে মা গো
থাকবেনা ভাবনা।
আর আমি কাঁদবো না মা গো
আর আমি কাঁদবো না।
আর জনমে জবা হবো
এই মিনতি শ্যামা,
চরন পাবো, ধন্য হবো
আর আমি কাঁদবো না মা গো
আর আমি কাঁদবো না।
আর জনমে জবা হব
এই মিনতি শ্যামা।
0 মন্তব্যসমূহ