সেই যে গেলে ফিরে আর এলেনা |Lyrics
সেই যে গেলে ফিরে আর এলেনা
বন্ধুরে তোর মন আজও পাইলাম না।
সোনা বন্ধুরে তোর মন আজও পাইলাম না।
বন্ধুরে তোর দয়া মায়া নাই
আমার কথা বন্ধু তোমার মনে নাই।।
থাকিলে মনে কেন পরে না।।
বন্ধুরে তোর মন আজও পাইলাম না।।
এই অভাগীর জায়গা জায়গা নাই
তুমি বিনে বন্ধু কার ছায়ায় দাড়াই।।
যার কাছে যাই শুধু পাই বেদনা।।
বন্ধুরে তোর মন আজও পাইলাম না।
রমেশ বলে পাইলে বন্ধুর মন
প্রেম করিয়া আমার হইতো না এমন।।
জানলে আগে এই মন দিতাম না।।
বন্ধুরে তোর মন আজও পাইলাম না।
0 মন্তব্যসমূহ