Header Ads Widget

উপরওয়ালা ডাকবে যেদিন | Lyrics

 উপরওয়ালা ডাকবে যেদিন

Uparwala Dakbe Jedin
কথা ও সুর: সুকণ্ঠ অধিকারী
সঙ্গীত: সুজন বিশ্বাস
শিল্পী: সুকণ্ঠ অধিকারী

উপরওয়ালা ডাকবে যেদিন কারো বাঁধন মানবে না
যেদিন যাবি শশ্মান ঘাটে পালঙ্ক কেউ দেবেনা,
হিসাবের ফল শূন্য হবে কিছুই যে তোর থাকবেনা
যেদিন যাবি শশ্মান ঘাটে পালঙ্ক কেউ দেবেনা,
হিসাবের ফল শূন্য হবে কিছুই যে তোর থাকবেনা
ঘি মাখাবে অঙ্গেরে তোর আতর দেবে ছড়িয়ে,
আপন-স্বজন কাঁদবে রে তোর শিয়রেতে দাঁড়িয়ে
ঘি মাখাবে অঙ্গেরে তোর আতর দেবে ছড়িয়ে,
আপন-স্বজন কাঁদবে রে তোর শিয়রেতে দাঁড়িয়ে

হিরে-মুক্তো স্বর্ণ-দানা সঙ্গে কিছুই দেবেনা,
দু'দিন পর ভুলবে সবাই কেউ তো মনে রাখবেনা।
বাসী দেহ ফেলে যেদিন যাবি রে তুই চলে,
ব্যস্ত হবে বন্ধু-স্বজন ওঠাবে চৌদলে
বাসী দেহ ফেলে যেদিন যাবি রে তুই চলে,
ব্যস্ত হবে বন্ধু-স্বজন ওঠাবে চৌদলে

সব প্রয়োজন শেষ হবে তোর
কোনো কাজেই লাগবি না।
ফুরাবে তোর জীবন খাতা কোন হিসাব থাকবেনা।
যেদিন যাবি শশ্মান ঘাটে পালঙ্ক কেউ দেবেনা
হিসাবের ফল শূন্য হবে কিছুই যে তোর থাকবেনা
কিছুই যে তোর থাকবেনা
কিছুই যে তোর থাকবেনা
কিছুই যে তোর থাকবেনা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ