Header Ads Widget

থাকিলে ডোবাখানা হবে কচুরিপানা | Lyrics

 থাকিলে ডোবাখানা হবে কচুরিপানা

Thakile Dobakhana Hobe Kochuripana
কথা: কবিয়াল গুরুদাস পাল
সুর: কবিয়াল গুরুদাস পাল
শিল্পী : অমিত গুহ/স্বপন বসু
[থাকিলে ডোবাখানা হবে কচুরিপানা
থাকিলে ডোবাখানা হবে কচুরিপানা
বাঘে হরিণে খানা একসাথে খাবে না
স্বভাব তো কখনো যাবে না!
ও মরি,স্বভাব তো কখনো যাবে না!]-২
[(আরে) জলের স্বভাব যেমন ধারা নিম্নদিকে ধায়,
আর আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়]-২
[(আর) ছারপোকারই স্বভাব যেমন রক্ত চুষে খায়]-২
তাকে না রাখিলে বস্তু কাটে উইপোকায়
[পাতিকাক পুষে ঘরে,যতই পড়াও না তারে]-২
[সে শুধুই কা কা করে]-২
‘কেষ্ট’ ‘কেষ্ট’ বলে না
স্বভাব তো কখনো যাবে না!
[ও মরি,স্বভাব তো কখনও যাবে না!]-২
[(আরে) সাপের স্বভাব যেমন
মারে বিষাক্ত ছোবল
আর ছেলে-ছোকরার স্বভাব যেমন
পাকায় গন্ডগোল]-২
[(আর) বিড়ালেরই স্বভাব যেমন
হাঁড়ির পানে চায়]-২
কখন শিঁকে পড়বে ছিঁড়ে তারই লালসায়।
[বুনো ওল খেলে পরে গলাটা কুট কুট করে]-২
[ও যেমন সিঁধেল চোরে ধরা পড়ে]-২
কবুল করে না
স্বভাব তো কখনো যাবে না!
[ও মরি,স্বভাব তো কখনো যাবে না!]-২
[আরে জমিদারের স্বভাব করে চাষীর সর্বনাশ
আর খাতা ব্যবসায়ীদের স্বভাব খোঁজে চৈত্র মাস]-২
[আর ধনীর স্বভাব গরীব মারার কলকাঠি বানায়]-২
ওরা বিভেদ-বিদ্বেষ-আগুন লয়ে
খেলছে এই বাংলায়।
[সেদিন ওই বাঘমারীতে হিন্দু আর পাঞ্জাবীতে]-২
[ছিল লাগ লাগ লাগ লাগিয়ে দিতে]-২
চিত্তেতে বাসনা
স্বভাব তো কখনো যাবে না!
ও মরি,স্বভাব তো কখনও যাবে না!
[থাকিলে ডোবাখানা হবে কচুরিপানা]-২
বাঘে হরিণে খানা একসাথে খাবে না
স্বভাব তো কখনো যাবে না!
[ও মরি,স্বভাব তো কখনও যাবে না!]-৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ