Header Ads Widget

টাকা সঙ্গে যাবেনা | Lyrics

 টাকা সঙ্গে যাবেনা

Taka Sange Jabe Na
কথা: ক্ষিতীশ সাঁতরা
সুর ও শিল্পী: সনজিৎ মন্ডল
টাকা সঙ্গে যাবেনা,পয়সা সঙ্গে যাবেনা।।
সোনাদানা গয়নাগাটি,একদিন তোর হবে মাটি,
এক টুকরো কাপড়ও কেউ,অঙ্গে দেবেনা
টাকা সঙ্গে যাবেনা,পয়সা সঙ্গে যাবেনা।
অনেক জমা অনেক জমি,
কত না দেশ বিদেশ ভূমি।।
তৈজসের গুমর নিয়ে
বারেক বাড়ি বারেক কমি
সাড়ে তিন হাত জমির বেশী।।
কেউ তো দেবেনা।
সোনাদানা গয়নাগাটি,একদিন তোর হবে মাটি,
এক টুকরো কাপড়ও কেউ,অঙ্গে দেবেনা
টাকা সঙ্গে যাবেনা,পয়সা সঙ্গে যাবেনা।
পূজ্য পিতা মা জননী,পুত্র কন্যা ভাই ভগিনী।।
মিলে লাখো স্বজন বান্ধব,শুধুই পথের চেনাচিনি।
শেষের বান্ধব শুধুই হরি।।
আর কেউ সঙ্গে হবেনা।
সোনাদানা গয়নাগাটি,একদিন তোর হবে মাটি,
এক টুকরো কাপড়ও কেউ,অঙ্গে দেবেনা
টাকা সঙ্গে যাবেনা,পয়সা সঙ্গে যাবেনা।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ