Header Ads Widget

সুন্দর কৃষ্ণ সুন্দর কালী

 সুন্দর কৃষ্ণ সুন্দর কালী

সুন্দর শিব সুন্দর রাম।
[এদের শরণে পাবে মোক্ষধাম]-২
সুন্দর কৃষ্ণ সুন্দর কালী
সুন্দর শিব সুন্দর রাম।
কৃষ্ণ কহিলে প্রেম তৃষ্ণা বাড়ে
কালী শরণে কাল পালায় দূরে।
[শিব ধ্যানে জাগে,হরে কৃষ্ণ হরে]-২
মহাপাপী পায় ত্রাণ জপি রাম নাম।
সুন্দর কৃষ্ণ সুন্দর কালী
সুন্দর শিব সুন্দর রাম।
কৃষ্ণ বাজায় বাঁশি,রাধে আমার কই ?
কালী অসি লয়ে কহে মাভৈঃ।
[শিব ত্রিশূলধারী সে যে মৃত্যুঞ্জয়ী]-২
ধনুক লয়ে নব দূর্বাদল শ্যাম।
সুন্দর কৃষ্ণ সুন্দর কালী
সুন্দর শিব সুন্দর রাম।
বৃন্দাবনে কিংবা ওই শ্মশানে
কাশীধামে না হয় অযোধ্যাসনে।
[ভবা পাগলা গাহে নিশি জাগরণে]-২
আমায় কোন পথে দিবে ঠাঁই,
করিতে বিশ্রাম।
সুন্দর কৃষ্ণ সুন্দর কালী
সুন্দর শিব সুন্দর রাম।
[এদের শরণে পাবে মোক্ষধাম]-২
সুন্দর কৃষ্ণ সুন্দর কালী
সুন্দর শিব সুন্দর রাম।
(কথা: ভবা পাগলা
শিল্পী: হৈমন্তী শুক্লা)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ