Header Ads Widget

অপারের কান্ডারি নবিজী আমার

 

অপারের কান্ডারি নবিজী আমার – লালন ফকির

  • by Lyrics Lovers

অপারের কান্ডারি নবিজী আমার
ভজনসাধন বৃথা নবি না চিনে ।
নবি আউল-আখের বাতেন-জাহের
কখন কোন রূপ ধারণ করেন কোনখানে ।।

আল্লা নবি দুটি অবতার
গাছ বীজ দেখি যে প্রকার
সুবুদ্ধিতে কর তার বিচার
এবার গাছ বড় কি ফলটি বড় নাও জেনে ।।

আসমান জমিন জলধি পবন
যে নবির নূরে হয় সৃজন
বলো কিসে ছিল সে নবির আসন
নবি পুরুষ কি প্রকৃতি আকার তখনে ।।

আপ্ততত্ত্বে ফাজেল যে জনা
সেই জানে সাঁইজির নিগৃঢ় কারখানা
রাসুল রূপে প্রকাশ রব্বানা
লালন বলে দরবেশ সিরাজ সাঁইর গুণে ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ