Header Ads Widget

Sohag Chand Bodoni Dhoni | সোয়াগ চাঁদ বদনী ধ্বনি | Lyrics

সোয়াগ চাঁদ বদনী ধ্বনি | Lyrics 


Sohag Chand Bodoni Dhoni Lyrics in Bengali:

সোয়াগ চাঁদ বদনী ধ্বনি
নাচো তো দেখি
সোহাগ চাঁদ বদনী ধ্বনি
নাচো তো দেখি
বালা নাচো তো দেখি
বালা নাচো তো দেখি
বালা নাচো তো দেখি
সোয়াগ চাঁদ বদনী ধ্বনি
নাচো তো দেখি।

নাচেন ভালো সুন্দরী এ
বাঁধেন ভালো চুল
নাচেন ভালো সুন্দরী এ
বাঁধেন ভালো চুল
হেলিয়া দুলিয়া পরে
নাগ কেশরের ফুল
বালা হেলিয়া দুলিয়া পরে
নাগ কেশরের ফুল
বালা নাগ কেশরের ফুল
সোয়াগ চাঁদ বদনী ধ্বনি
নাচো তো দেখি।

রুনুর ঝুনুর নুপুর বাজে
ঠুমুক ঠুমুক তালে
রুনুর ঝুনুর নুপুর বাজে
নয়নে নয়ন মিলিয়া গেলো
শরমের রঙ লাগে গালে
শরমের রঙ লাগে গালে

যেমনি নাচে নাগর কানাই
তেমনি নাচে রাই
যেমনি নাচে নাগর কানাই
তেমনি নাচে রাই
নাচিয়া ভুলাও তো দেখি
নাগর কানাই।
একবার নাচিয়া ভুলাও তো দেখি
নাগর কানাই,
রাই নাগর কানাই।

সোহাগ চাঁদ বদনী ধ্বনি
নাচো তো দেখি
বালা নাচো তো দেখি
বালা নাচো তো দেখি
বালা নাচো তো দেখি

সোয়াগ চাঁদ বদনী ধ্বনি
নাচো তো দেখি (৩)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ