Header Ads Widget

ওগো আবার নতুন করে । Lyrics

ওগো আবার নতুন করে । Lyrics 

 

ওগো আবার নতুন করে

ভুলে যাওয়া নাম ধরে ডেকো না
হারানো স্বপন চোখে একো না।।
ঝরা মালা বুকে তুলে নিয়ে
স্মৃতির সুরভী ঢেলে দিয়ে
ফাগুনের গান মনে রেখো না
হারানো স্বপন চোখে একো না।।
আবার মাধবীলতা বাতাসে
চেয়ো না ওগো দোলাতে।
যে ব্যাথা নিয়েছি মেনে
অকারণে এসো না তা ভোলাতে
যে আশা হয়েছে ওগো মিছে
শুধু আলেয়ার পিছে পিছে।
সমব্যাথা দিয়ে তারে রেখো না।।
***********************
সুরকার: রতু মুখোপাধ্যায়।
গীতিকার: পুলক বন্দোপাধ্যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ