আমি এত যে তোমায় ভালোবেসেছি । Lyrics
[শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা]
আমি এত যে তোমায় ভালোবেসেছি
আমি এত যে তোমায় ভালোবেসেছি
তবু মনে হয় এ যেন গো কিছু নয়
আমি এত যে তোমায় ভালোবেসেছি
আমি এত যে তোমায় ভালোবেসেছি ।
তোমার কাজল চোখে
যে গভীর ছায়া কেঁপে ওঠে ওই
তোমার অধরে ওগো
যে হাসির মধু-মায়া ফোটে ওই
তারা এই অভিমান বোঝে না আমার
বলে তুমি তো আমায় ভালোবেসেছো
শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়
কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়
আমি এত যে তোমায় ভালোবেসেছি
আমি এত যে তোমায় ভালোবেসেছি
তুমি তো জানো না ওগো
তোমার প্রাণের ওই সুরের কাছে
আমার গানের বাণী
আহত পাখির মতো লুটায়ে আছে
তবু এ মাধবী রাতে আমায় যে মালা তুমি পরালে
যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে
তারা এ দীনতাটুকু দেখে না আমার
বলে তুমি তো আমায় ভালোবেসেছো
শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়
কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়
আমি এত যে তোমায় ভালোবেসেছি।।
আমি এত যে তোমায় ভালোবেসেছি ।
************************
গীতিকার : শ্যামল গুপ্ত।
সুরকার ও কণ্ঠশিল্পী : মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0 মন্তব্যসমূহ