Header Ads Widget

এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজেরে ] Lyrics

এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজেরে | Lyrics



# ভবা পাগলার গান //
এখনও সেই বৃন্দাবনে
বাঁশি বাজেরে
কালার বাঁশি শুনে
বনে বনে ময়ূর নাচেরে।
এখনও সেই রাধারানী
বাঁশির সুরে পাগলিনী
অষ্টসখী শিরমনি
নবসাজেরে।
এখনও সেই গাভীগুলি
গোচরণে ছড়ায় ধূলি
সখার সনে কোলাকুলি
রাখাল রাজেরে
এখনও সেই নীল যমুনায়
জল আনিতে যায় ললনা
কদমতলে সেই ছলনায়
কৃষ্ণ আসেরে।
এখনও সেই ব্রজবালা
বাঁশি শুনে হয় উতলা
গাঁথে বন ফুলের মালা
বনমাঝেরে।
আশা ছিল মনে মনে
যাবো আমি বৃন্দাবনে
ভবাপাগলা রয় বাঁধনে
মায়ার বাঁধনে।।//

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ