Header Ads Widget

মোদের গরব, মোদের আশা | Lyrics

 মোদের গরব, মোদের আশা | Lyrics 

মোদের গরব, মোদের আশা, 

আ-মরি বাংলা ভাষা,
মোদের গরব, মোদের আশা, 
আ-মরি বাংলা ভাষা।
মাগো তোমার কোলে, 
মাগো তোমার কোলে, তোমার বোলে, 
কতই শান্তি ভালোবাসা,
আ-মরি বাংলা ভাষা,
মোদের গরব, মোদের আশা, 
আ-মরি বাংলা ভাষা। 
 

কি যাদু বাংলা গানে
কি যাদু বাংলা গানে
গান গেয়ে দাঁড় মাঝি টানে,
গেয়ে গান নাচে বাউল, 
গেয়ে গান নাচে বাউল, 
গান গেয়ে ধান কাটে চাষা,
আ-মরি বাংলা ভাষা,
মোদের গরব, মোদের আশা, 
আ-মরি বাংলা ভাষা। 
 

বিদ্যাপতি, চণ্ডী, গোবিন্‌,
হেম, মধু, বঙ্কিম, নবীন,
বিদ্যাপতি, চণ্ডী, গোবিন্‌,
হেম, মধু, বঙ্কিম, নবীন,
ওই ফুলেরই মধুর রসে 
ওই ফুলেরই মধুর রসে
বাঁধলো সুখে মধুর বাসা,
আ-মরি বাংলা ভাষা,
মোদের গরব, মোদের আশা, 
আ-মরি বাংলা ভাষা। 
 

বাজিয়ে রবি তোমার বীণে
আনলো মালা জগৎ জিনে,
বাজিয়ে রবি তোমার বীণে
আনলো মালা জগৎ জিনে,
তোমার চরণ-তীর্থে মাগো 
তোমার চরণ-তীর্থে মাগো
জগৎ করে যাওয়া-আসা,
আ-মরি বাংলা ভাষা,
মোদের গরব, মোদের আশা, 
আ-মরি বাংলা ভাষা। 
 

ঐ ভাষাতেই প্রথম বোলে
ডাকনু মায়ে মা, মা বলে,
ঐ ভাষাতেই প্রথম বোলে
ডাকনু মায়ে মা, মা বলে,
ঐ ভাষাতেই বলবো হরি
ঐ ভাষাতেই বলবো হরি, 
সাঙ্গ হলে কাঁদা হাসা,
আ-মরি বাংলা ভাষা,
মোদের গরব, মোদের আশা, 
আ-মরি বাংলা ভাষা। 
 

মাগো তোমার কোলে, 
মাগো তোমার কোলে, তোমার বোলে, 
কতই শান্তি ভালোবাসা,
আ-মরি বাংলা ভাষা,
মোদের গরব, মোদের আশা, 
আ-মরি বাংলা ভাষা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ