Header Ads Widget

আমার এই হরিনাম যাবে | Amar Ei Horinam Jabe Lyrics

আমার এই হরিনাম যাবে | Lyrics 


Amar Ei Horinam Jabe
কথা ও সুর: গঙ্গাধর
শিল্পী: ভাস্কর মণ্ডল

আমার এই হরিনাম যাবে সেদিন সাথে গো
আমার এই হরিনাম যাবে সেদিন সাথে গো
আমি হেলেদুলে যাব শ্মশান ঘাটে
আমি হেলেদুলে যাব শ্মশান ঘাটে
আমার এই হরিনাম যাবে সেদিন সাথে গো।
আমি হেলেদুলে যাব শ্মশান ঘাটে।।
আমার এই হরিনাম যাবে সেদিন সাথে গো।।
আমি হেলেদুলে যাব শ্মশান ঘাটে।।
খোল করো তালে মুখে হরি বলে।।
চোখের জলে ভাসবে সবাই শোকে।।
আমার এই হরিনাম,এই হরি নাম
যাবে সেই দিন সাথে গো
আমি হেলেদুলে যাব শ্মশান ঘাটে গো।।


আপন স্বজন গাড়ী আর বাড়ী,
থাকবে পড়ে সারি সারি।।
সবাই একটু কাঁদিবে,
সাথী পড়ে ভুলে যাবে।।
মান অভিমান পুড়বে সাথি চিতার ধোয়াতে
এই মান অভিমান পুড়বে সেদিন চিতার আগুনে।।
আমার এই হরিনাম যাবে সেই দিন সাথে গো।।
যেদিন হেলেদুলে যাব সেই দিন শ্মশান ঘাটে গো
আমি হেলেদুলে যাব সেই দিন শ্মশান ঘাটে গো।


কি হারালাম কিবা পেলাম
সংসার আগুনে,জ্বলে মরলাম।।
ও বন্ধু,নাম সুধারসে
একবার চলো না মন ভেসে
হরিনাম সুধারসে
একবার চল না মন ভেসে।
নাম সত্য আছে ধরাতে।।
আমার এই হরিনাম যাবে সেই দিন সাথে গো।।
যেদিন হেলেদুলে যাব সেই দিন শ্মশান ঘাটে গো
আমি হেলেদুলে যাব সেই দিন শ্মশান ঘাটে গো।


হলো না আমার দয়ালের গুনগান,
গুরু আমায় দাও গো চেতন।।
বলছে অধম গঙ্গাধরে,দেখা পাব কি তোমারে
বলে অধম ভাস্করে,দেখা পাব কি তোমারে
শেষের দিনে রাখবে মনে মিনতি তোমারে।।
আমার এই হরিনাম আমার এই হরিনাম
যাবে সেদিন সাথে গো
যেদিন হেলেদুলে যাব শ্মশান ঘাটে
আমি হেলেদুলে যাব শ্মশান ঘাটে।
খোল করো তালে মুখে হরি বলে।।
চোখের জলে ভাসবে সবাই শোকে।।
আমার এই হরিনাম,আমার এই হরিনাম
যাবে সেদিন সাথে গো
যেদিন হেলেদুলে যাব শ্মশান ঘাটে গো
আমি হেলেদুলে যাব শ্মশান ঘাটে গো।।

All reactions:
40

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ