Header Ads Widget

টাপুর টুপুর বৃষ্টি নুপুর Lyrics

 টাপুর টুপুর বৃষ্টি নুপুর

জলছবিরই গায়ে,

তুই যে আমার একলা আকাশ;
মেঠো সুরের ছাই রে
মেঠো সুরের ছাই ।
রং বেরঙের বেলোয়ারি
সাত-রঙা রং মুখ ।
তোর মুখেতেই লুকিয়ে আছে
জীবন ভরের সুখ রে
জীবন ভরের সুখ ।
যখন শিমুল পলাশ ঝড়বে পথে
দুলবে হাওয়া বুকে,
থাকবো দুজন, দুজনাতে
শপথ নিয়ে সুখে ।
গাইবো তোরই দৃষ্টি পানে
এক সুরেরই গান ।
টাপুর টুপুর বৃষ্টি নুপুর
জলছবিরই গায়ে,
তুই যে আমার একলা আকাশ;
মেঠো সুরের ছাই রে
মেঠো সুরের ছাই ।
কেমন করে এমন হল
যা হতো না আগে,
ছলাৎ ছলাৎ বুকের মাঝে
কোন এক নদী যাকে;
বলি ও সজনী, তোর হাতে যে
আমার জীবন টাই ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ