Header Ads Widget

শোনো গো দখিনো হাওয়া প্রেম করেছি আমি। Lyrics

শোনো গো দখিনো হাওয়া প্রেম করেছি আমি।Lyrics

শোনো গো দখিন হাওয়া
প্রেম করেছি আমি,
লেগেছে চোখেতে নেশা
দিক ভুলেছি আমি।
শোনো গো দখিনো হাওয়া
প্রেম করেছি আমি।।

মনেতে লুকানো ছিল সুপ্ত যে তিয়াসা
জাগিল মধু লগনেতে বাড়ালো পিয়াসা,
মনেতে লুকানো ছিল সুপ্ত যে তিয়াসা
জাগিল মধু লগনেতে বাড়ালো পিয়াসা,
উতলা করেছে মোরে, আমারি ভালবাসা
অনুরাগে প্রেম সলিলে ডুব দিয়েছি আমি
শোনো গো মধুর হাওয়া প্রেম করেছি আমি।।

দহনো বেলাতে আমি, প্রেমেরো তাপসী
বরষাতে প্রেম ধারা, শরতের শশী,
দহনো বেলাতে আমি, প্রেমেরো তাপসী
বরষাতে প্রেম ধারা, শরতের শশী,
রচিগো হেমন্তে মায়া, শীতেতে উদাসী
হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী।

শোনোগো মদির হাওয়া প্রেম করেছি আমি,
লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি।।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ