নয়ন তোমারে পায় না দেখিতে || LYRICS
নয়ন তোমারে পায় না দেখিতে,
রয়েছ নয়নে নয়নে।
হৃদয় তোমারে পায় না জানিতে,
হৃদয়ে রয়েছ গোপনে ॥
স্থির-আঁখি তুমি মরমে
সতত জাগিছ শয়নে স্বপনে ॥
সবাই ছেড়েছে, নাই যার কেহ,
তুমি আছ তার আছে তব স্নেহ--
নিরাশ্রয় জন, পথ যার গেহ,
সেও আছে তব ভবনে।
তুমি ছাড়া কেহ সাথি নাই আর,
সমুখে অনন্ত জীবনবিস্তার--
কালপারাবার করিতেছ পার
কেহ নাহি জানে কেমনে ॥
জানি শুধু তুমি আছ তাই আছি,
তুমি প্রাণময় তাই আমি বাঁচি,
যত পাই তোমায় আরো তত যাচি,
যত জানি তত জানি নে।
জানি আমি তোমায় পাব নিরন্তর লোকলোকান্তরে যুগযুগান্তর--
0 মন্তব্যসমূহ