ভজিব তোমার রাঙা চরণ | Lyrics:
ভজিব তোমার রাঙা চরণ
singer Dukhiram das baul
শ্রী মধুসূদন বিপদ ভজন
ব্রজের ব্রজানন্দ নারায়ন
আমি ভজিব তোমার রাঙা চরণ
শ্রী মধুসূদন বিপদ ভজন
ব্রজের ব্রজানন্দ নারায়ন
আমি ভজিব তোমার রাঙা চরণ
ভজিব তোমার রাঙা চরণ
সত্যের হরি তুমি ধনুকধারী
তুমি বৃন্দাবন তুমি শ্যামের বাঁশরী
সত্যের হরি তুমি ধনুকধারী
তুমি বৃন্দাবন তুমি শ্যামের বাঁশরী
হরিবল হরিবল হরিবল হরিবল
হরিবল হরিবল ঝরে শুধু চোখের জল
অবিরাম বয়ে যায় আমার দু নয়ন।।
আমি ভজিব তোমার রাঙা চরণ
ভজিব তোমার রাঙা চরণ
বুদ্ধের বৌদ্ধ ধর্ম অহিংসা পরম ধর্ম
যোগী ঋষি যোগ সাধনে জঙ্গলে গমন
বুদ্ধের বৌদ্ধ ধর্ম অহিংসা পরম ধর্ম
যোগী ঋষি যোগ সাধনে জঙ্গলে গমন
আল্লাহ কি আলী কৃষ্ণ কি কালী
যত সব দলাদলি তোমারই কারন
আল্লাহ কি আলী কৃষ্ণ কি কালী
যত সব দলাদলি তোমারই কারন
আমি ভজিব তোমার রাঙা চরণ
ভজিব তোমার রাঙা চরণ
পাঁচ ওয়াক্ত নামাজ ত্রিশটা রোজা
মুসলমানে জেনেছে এই তোমার পুজা
পাঁচ ওয়াক্ত নামাজ ত্রিশটা রোজা
মুসলমানে জেনেছে এই তোমার পুজা
হপ্তা বা সাতদিন পরে গেলা তুমি গির্জার ঘরে
হপ্তা বা সাতদিন পরে গেলা তুমি গির্জার ঘরে
খৃষ্টান করিলে সাঁই কি সুখে স্মরন
আমি ভজিব তোমার রাঙা চরণ
ভজিব তোমার রাঙা চরণ
তাই তোমার স্মরনে ঢোলি খোল কীর্তনে
গানে গানে নাচিতেছি আমরা কয়েক জন
তাই তোমার স্মরনে ঢোলি খোল কীর্তনে
গানে গানে নাচিতেছি আমরা কয়েক জন
পাপী তাপি যদিও তবু পক্ষ নিও
পাগল রাজ্জাক কে কোলে নিও ছেলেরই মতন।।
আমি ভজিব তোমার রাঙা চরণ
ভজিব তোমার রাঙা চরণ
শ্রী মধুসূদন বিপদ ভজন
ব্রজের ব্রজানন্দ নারায়ন
আমি ভজিব তোমার রাঙা চরণ
ভজিব তোমার রাঙা চরণ
0 মন্তব্যসমূহ