দুনিয়াটা নয়রে বেইমান | Lyrics
কথা: মনোজ ঠাকুর
সুর: সনজিৎ মণ্ডল
শিল্পী: সনজিৎ মণ্ডল
মানুষ নিজেই হয় বেইমান।
ভালবাসলে আঘাত করে
স্বার্থ গেলে কেটে পড়ে
থাকেনা মিষ্টি কথার টান।
মানুষ হয় বেইমান ভাইরে
মানুষ হয় বেইমান।
দুনিয়াটা নয়রে বেইমান
দুনিয়াটা নয়রে বেইমান
[ মানুষ হয় বেইমান ভাইরে ]-2
মানুষ হয় বেইমান।
উপকার করবে যারে,
অস্বীকার করবে পরে
উপকার করবে যারে,
অস্বীকার করবে পরে
হিংসা করে সুখের কথায়
সুযোগ খোঁজে দুঃখের বেলায়
সাধুবেশে মনের মাঝে
সাধুবেশে মনের মাঝে
থাকে এক শয়তান ভাইরে
মানুষ হয় বেইমান ভাইরে
মানুষ হয় বেইমান।
দুনিয়াটা নয়রে বেইমান
দুনিয়াটা নয়রে বেইমান
মানুষ হয় বেইমান ভাইরে
মানুষ হয় বেইমান ভাইরে
মানুষ হয় বেইমান।
সমাদর করতে যাবে,
খোশামোদ সে তো ভাবে
সমাদর করতে যাবে,
খোশামোদ সে তো ভাবে
ঘুরে বসে উপদেশে
প্রশ্রয় দিলে মাথায় বসে
বিশ্বাস করলে করবে ক্ষতি
বিশ্বাস করলে করবে ক্ষতি
পাবে তার প্রমাণ ভাইরে
মানুষ হয় বেইমান ভাইরে
মানুষ হয় বেইমান।
দুনিয়াটা নয়রে বেইমান
দুনিয়াটা নয়রে বেইমান
[ মানুষ হয় বেইমান ভাইরে ] -4
মানুষ হয় বেইমান।
0 মন্তব্যসমূহ