ওকি ওহে কলঙ্কিনী রাধা
O Ki Hey Kolankini Radha
কথা ও সুর: প্রচলিত
শিল্পী: বাসুদেব দাস বাউল
[ওকি ওহে কলঙ্কিনী রাধা
কদম গাছে উঠিয়া আছে
কানু হারামজাদা
মা তুই জলে না যাইও]-২
[জলে না যাইও
মা তুই জলে না যাইও]-২
ওকি ও ও
যাইও নারে যাইও নারে
কদমতলা দিয়া
[মা তুই কদমতলা দিয়া]-২
[কানাইয়া পাতিল ফান্দ,
রাধিকার লাগিয়া;
মা তুই জলে না যাইও]-২
[হাটে না যাও বাটে না যাও
ঘাটে না যাও লাজে]-২
[পাড়ার লোকে নাম রাখিছে
কলঙ্কিনী রাধে
মা তুই জলে না যাইও]-২
ওকি ও হে কলঙ্কিনী রাধা
কদম গাছে উঠিয়া আছে
কানু হারামজাদা
মা তুই জলে না যাইও।
ওকি ও ও
[কলসীতে পানি নাই
যমুনা বহুদূর মা তুই যমুনা বহুদূর
হায়রে কলসীতে পানি নাই
যমুনা বহুদূর
[হাঁটিতে না পারে রাধা
পায়েতে নূপুর
মা তুই জলে না যাইও]-২
ওকি ওহে কলঙ্কিনী রাধা
কদম গাছে উঠিয়া আছে
কানু হারামজাদা
মা তুই জলে না যাইও
[জলে না যাইও মা তুই
জলে না যাইও]-৩
[জলে না যাইও]-৩ —
0 মন্তব্যসমূহ