Header Ads Widget

ভবেতে আসিয়া গুরু না ভজিলাম, Lyrics

ভবেতে আসিয়া গুরু না ভজিলাম ! Lyrics

ভবেতে আসিলাম গুরু না ভজিলাম

লিরিক

ভবেতে আসিলাম গুরু না ভজিলাম
ভজিলাম না মাতা পিতা রে মন আমার,
মানব জনমও বৃথা রে মন আমার
মানব জনমও বৃথা রে মন আমার 

জন্মিয়া ভূমন্ডলে মায়ারও সাগরে
অগাধ জলে ভেসে যায়,
জন্মিয়া ভূমন্ডলে মায়ারও সাগরে
অগাধ জলে ভেসে যায়,
বিষয়ও বাসনা মায়ারও কামনা,
বিষয়ও বাসনা মায়ারও কামনা,
ভজিতে পারিনা তোমায় রে মন আমার
মনব জনমও বৃথা রে মন আমার ।।
মনব জনমও বৃথা রে মন আমার 

দুনিয়া সংসারে টাকা পয়সায় তোরে
 সত্তের সাধনে ভুলে যায়
দুনিয়া সংসারে টাকা পয়সায় তোরে
 সত্তের সাধনে ভুলে যায়
গেল ধান টাকা করি
 দালান কোটা পাকা বাড়ি
গেল ধান টাকা করি
 দালান কোটা পাকা বাড়ি
 কিছু তো সঙ্গে যাবে না  রে মন আমার 
মনব জনমও বৃথা রে মন আমার ।।
মনব জনমও বৃথা |

জন্মিলে মরিতে হবে অমর কেহ নাইকো ভবে
চেয়ে দেখো দুনিয়ায়......
জন্মিলে মরিতে হবে অমর কেহ নাইকো ভবে
চেয়ে দেখো দুনিয়ায়......
দুই দিনের আয়ু পেয়ে গেলরে দিন গেলো বয়ে,
দুই দিনের আয়ু পেয়ে গেলরে দিন গেলো বয়ে
আনন্দে দয়ালের গান গাই রে মন আমার
মানব জনমও বৃথা রে মন আমার ।।

ভবেতে আসিলাম গুরু না ভজিলাম
ভজিলাম না মাতা পিতা রে মন আমার,
মানব জনমও বৃথা রে মন আমার
মানব জনমও বৃথা রে মন আমার 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ