Header Ads Widget

আমি মরিয়া পাই যদি, শ্যামের রাঙ্গা চরণ | baul lyrics

 আমি মরিয়া পাই যদি, শ্যামের রাঙ্গা চরণ |

(আরে) তবে সে রঙ্গিনী রাধার সাফল্য জীবন ||
মরিয়া মরিয়া যদি, শ্যামের লাগাল পাই |
রাঙ্গা চরণে ধরি জনম গোওয়াই ||
ছাড়াইলে না ছাড়িমু, ধরিমু চরণ |
যাহা করে জগন্নাথ, জগত্ মোহন ||
হাছন রাজায় বলে জান যাইবে যখন |
সে সময় দেখতে চাই যুগল চরণ |

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ