Header Ads Widget

আমি কৃষ্ণ কোথায় পাই | Lyrics

আমি কৃষ্ণ কোথায় পাই | Lyrics

 (আমি) কৃষ্ণ কোথায় পাই 

কৃষ্ণ কোথায় পাই গো

বল গো সখি কোন দেশেতে যাই

 (আমি) কৃষ্ণ কোথায় পাই 

 (আমি) কৃষ্ণ কোথায় পাই গো

বল গো সখি কোন দেশেতে যাই


(আমি) কৃষ্ণ প্রেমের কাঙ্গালিনী
(আমি) কৃষ্ণ প্রেমের কাঙ্গালিনী
(আমি) নগরে বেড়াই গো

(আমি) নগরে বেড়াই গো

বল গো সখি কোন দেশেতে যাই

 (আমি) কৃষ্ণ কোথায় পাই 

 (আমি) কৃষ্ণ কোথায় পাই গো

বল গো সখি কোন দেশেতে যাই


সুচিত্র পালংকের মাঝে
 শুইয়া নিদ্রায় যাই

সুচিত্র পালংকের মাঝে
 শুইয়া নিদ্রায় যাই
(আমি) ঘুমাইলে স্বপন দেখি

ঘুমাইলে স্বপন দেখি
(আমি) শ্যাম লইয়া বেড়াই

(আমি) শ্যাম লইয়া বেড়াই

বল গো সখি কোন দেশেতে যাই

 (আমি) কৃষ্ণ কোথায় পাই 

 (আমি) কৃষ্ণ কোথায় পাই গো

বল গো সখি কোন দেশেতে যাই


আপন জাইনা প্রাণ বন্ধুরে
হৃদে দিলাম ঠাঁই

আপন জাইনা প্রাণ বন্ধুরে
হৃদে দিলাম ঠাঁই
আমার ছিল আশা দিল দাগা

ছিল আশা দিল দাগা 
(আমি) কারে বা শুধাই

কারে বা শুধাই


বল গো সখি কোন দেশেতে যাই

 (আমি) কৃষ্ণ কোথায় পাই 

 (আমি) কৃষ্ণ কোথায় পাই গো

বল গো সখি কোন দেশেতে যাই


ভাইবে রাধা রমণ বলে
শুন গো ধ্বনি রাই

ভাইবে রাধা রমণ বলে
শুন গো ধ্বনি রাই
(আমি)পাইলে শ্যামকে ধরবো গলে

পাইলে শ্যামকে ধরবো গলে
আর ছাড়াছাড়ি নাই

আর ছাড়াছাড়ি নাই গো


বল গো সখি কোন দেশেতে যাই

 (আমি) কৃষ্ণ কোথায় পাই 

 (আমি) কৃষ্ণ কোথায় পাই গো

বল গো সখি কোন দেশেতে যাই

—————-
রাধারমণ দত্ত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ