আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে

দিনে রাইতে তোমায় আমি খুইজা মরি রে

আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে

আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে


প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে

প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে
ভুলিবে না মোরে এ জীবন গেলে
যদি না পাই তোমারে আমার জীবনের তরে

যদি না পাই তোমারে আমার জীবনের তরে


দিনে রাইতে তোমায় আমি 

দিনে রাইতে তোমায় আমিখুইজা মরি রে

আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে

আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে


ভুলতে পার বন্ধু তুমি আমি ভুলি নাই

ভুলতে পার বন্ধু তুমি আমি ভুলি নাই

মরন কালে আমি যেন 
মরন কালে আমি যেন বন্ধু একবার তোমায় পাই

যদি না পাই সে কালে প্রেম যাইব বিফলে

যদি না পাই সে কালে প্রেম যাইব বিফলে
তখন কিন্তু বলব আমি প্রেম কিছুই না রে


সোনার জীবন আঙ্গার হইবে

সোনার জীবন আঙ্গার হইবে

তোমার লাইগা রে

আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে

আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে



দিনে রাইতে তোমায় আমি 

দিনে রাইতে তোমায় আমিখুইজা মরি রে

আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে

আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে

—————
মুজিব পরদেশী