আমার কাংখের কলসী গিয়াছে ভাসি | Lyrics
আমার কাংখের কলসী জলে গিয়াছে ভাসি
আমার কাংখের কলসী জলে গিয়াছে ভাসি
মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া রে
মাঝিরে তোর নৌকার ঢেউলাগিয়া।।
আমার কাংখের কলসী জলে গিয়াছে ভাসি
আমার কাংখের কলসী জলে গিয়াছে ভাসি
মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া রে
মাঝিরে তোর নৌকার ঢেউলাগিয়া।।
ধীরে নৌকা বাইয়া যদি নদী হইতে পাড়
তবে কি ভাসিতো জলে কলসী আমার
আমার সহে না দেরী, আমি উপায় কি করি
গৃহে যাবার সময় গেল বইয়ারে।।
এবার যদি ঢেউ লাগিয়া কলসী হয়রে তল
মাঝিরে তোর দেশে যাওয়া হইবেরে বিফল।
কাঙাল উকিলে বলে কলেকৌশলে
নৌকা শুদ্ধ রাখিব বান্ধিয়ারে।।

0 মন্তব্যসমূহ