রঙ্গিলা রে | Lyrics
Rongila Re Song Lyrics In Bengali
রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলা রে, রঙ্গিলা
আমারে ছাড়িয়ারে বন্ধু
কই গেলা রে বন্ধু
কই রইলা রে,
আমারে ছাড়িয়ারে বন্ধু
কই গেলা রে।।
তুমি হইও চাঁদ রে বন্ধু
আমি গাঙের পানি ..
জোয়ারে ভাটাতে হবে
নিতই জানাজানি রে, বন্ধু
নিতই জানাজানি।
তুমি হইও ফুলরে বন্ধু
আমি হবো হাওয়া ..
দেশ বিদেশে ফিরবো আমি
হইয়া মাতেলা রে,
দেশ বিদেশে,
দেশ বিদেশে ফিরবো আমি
হইয়া মাতেলা রে,
হইয়া পাগেলারে,
আমারে ছাড়িয়ারে বন্ধু
কই গেলা রে,
রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলা রে
আমারে ছাড়িয়ারে বন্ধু
কই গেলা রে।।
সেকালে কইছিলরে বন্ধু
হস্ত দিয়া মাথে ..
সেকালে কইছিলরে বন্ধু
হস্ত দিয়া মাথে,
তোমার মালার ফুল হইয়া
ফুইটা রব সাথে রে,
ফুইটা রব সাথে।
খালি কণ্ঠ খালি রইল
না পরিলাম মালা ..
খালি কণ্ঠ খালি রইল
না পরিলাম মালা,
না আইলো মোর প্রাণের পতি
হায় হায় রে,
না আইলো মোর প্রাণের পতি
ডুইবা গেলো বেলা রে
ডুইবা গেলো বেলা।
রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলা রে, রঙ্গিলা
কই গেলা রে বন্ধু
কই রইলা রে,
কই গেলা রে বন্ধু
কই রইলা রে,
আমারে ছাড়িয়ারে বন্ধু
কই গেলা রে,
রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলা রে, রঙ্গিলা ..
0 মন্তব্যসমূহ